পিরোজপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী


পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিশু কিশোরদের নিয়ে আয়োজিত দিন ব্যাপি নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনির সভাপতিত্ত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ