শিমুলের সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নতুন সাজে

জাকারিয়া শেখ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বসন্তের আগমনে প্রকৃতি যেন নতুন রঙে সেজেছে। কুড়িগ্রামের ফুলবাড়ির শিমুল বাগানে এখন লালে লালে ছেয়ে গেছে চারদিক। গাছে গাছে ফোটা রক্তিম শিমুল ফুল প্রকৃতিকে এনে দিয়েছে অনন্য সৌন্দর্য, যেন এক স্বপ্নময় রূপকথার জগৎ।

শীত শেষে গাছের পত্রপল্লব ঝরে গিয়ে ফাঁকা ডালে ফুটেছে লাল শিমুল ফুল। দূর থেকে দেখলে মনে হয়, প্রকৃতি যেন রঙ তুলিতে সাজিয়ে তুলেছে এক বিস্ময়কর সৌন্দর্য। এ দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে প্রকৃতিপ্রেমী মানুষ, ফটোগ্রাফার ও ভ্রমণপিপাসুরা।

ঘুরতে আসা দর্শনার্থী মাহমুদ হাসান বলেন, “প্রতিবছরই বসন্তের শুরুতে এখানে আসি। লাল শিমুল ফুলের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। চারদিকে লাল রঙের ছোঁয়া প্রকৃতিকে এক নতুন রূপ দিয়েছে।”

স্থানীয় কৃষক আব্দুল মজিদ জানান, শিমুল গাছের এই ফুল শুধু সৌন্দর্যই বাড়ায় না, এটি থেকে তুলা সংগ্রহ করা হয়, যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এছাড়াও মৌমাছিরা এই ফুল থেকে মধু সংগ্রহ করে, যা স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়।

Categories: কুড়িগ্রাম,রংপুর বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ