দেশব্যাপী নারী-শিশুদের প্রতি নৃশংসতা ও হত্যা প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের মানববন্ধন


পিরোজপুর প্রতিনিধিঃ
মাগুরাসহ দেশেজুড়ে নারী -শিশুদের প্রতি নৃশংসতা ও হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছে ছাত্রদল। সোমবার সকালে সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান রাজু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আহবায়ক শুভ হাওলাদার, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফি সিকদার মুন্না, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রিয়াজ মাতুব্বরসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় শিক্ষার্থীরা বলেন, প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না। মানুষের শরীরের কোন একটা অঙ্গ প্রতঙ্গ কাটলে মানুষটা যেমন ছটফট করে ঠিক সেই ছটফটানি নিয়ে এখানে এসেছি। আছিয়া ধর্ষন কিংবা এর আগে তনু হত্যা নুসরাতকে পুড়িয়ে মারা এসব পরপর ঘটে এসেছে এবং সেই জায়গা থেকে আমরা যখন প্রতিবাদ করেও করতে পারিনি, বুকফাটা কান্না আমরা ধরে রাখতে পারিনি। আমাদের এই বিক্ষোভ যতো আন্দোলন সব মানতে হবে। ধর্ষকদের হাত গুড়িয়ে দেওয়া হোক। আমাদের দাবীতে কেউ হস্তক্ষেপ করতে আসলে তাদের হাত গুড়িয়ে দিতে আমরা দুবার ভাববো না। প্রত্যেক ধর্ষিত বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ