
নাজিরপুর প্রতিনিধিঃ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষন অনলাইনে হেনেস্তা এবং আইনশৃঙ্খলা অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুর মাটিভাংগা ডিগ্রী কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত।
সোমবার (১০ মার্চ) ১১টার দিকে নাজিরপুরের মাটিভাংগা ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের সাম্মুখ সড়কে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে মাটিভাংগা ডিগ্রী কলেজের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বাঁধনের নেতৃত্বে, সাবেক সভাপতি মোঃ আরিফুল ইসলাম মুন্নার সঞ্চালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন মাটিভাংগা ইউনিয়ন ও মাটিভাংগা ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।



