পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী ও শ্বশুরের নামে ধর্ষণ মামলা : মামলা প্রত্যাহারের দাবিতে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

ইন্দুরকানী প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানিতে স্ত্রীকে পরকীয়ায় বাধা দেওয়ায়, মিথ্যা নাটক সাজিয়ে স্বামী ও শশুরের নামে ধর্ষণের মামলা দিয়েছে তামান্না নামক এক গৃহবধূর মা হাজেরা বেগম।

সোমবার সকালে,পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার -৪ নং ইন্দুরকানি সদর ইউনিয়নের -৮ নং দক্ষিণ ভবানীপুর ওয়ার্ডের গাজীবাড়ি এ ঘটনাটি ঘটে।


রবিবার (১৬ মার্চ)মীমাংসার জন্য দিনব্যাপী নানা নাটকীয়তা শেষে সন্ধার পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলাটি  এজাহারভুক্ত হয় নিশ্চিত করেছেন  অফিসার ইনচার্জ ইন্দুরকানী মো: মারুফ হোসেন, যাহার মামলা নং জি আর ১৪/২৫

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ভবানীপুর ওয়ার্ডের দুলাল গাজীর পুত্র হৃদয় গাজী (২১)এর সাথে একই গ্রামের ইসাহাক  তালুকদারের মেয়ে তামান্না আক্তার (১৫ )  তামান্নার বাড়িতে হৃদয় রাজমিস্ত্রির কাজ করার সুবাদে প্রেমের সম্পর্ক তৈরি হয়,প্রেমের সম্পর্কের একপর্যায়ে চন্ডিপুর কাজীর সহায়তায় মুসলিম শরাহ অনুযায়ী ইং-০৮-০১-২৫ তারিখ,  বিবাহ সম্পন্ন হয় পরবর্তীতে তামান্না ও হৃদয় কোর্ট এফিডেফিট করেন।

তামান্না ও তার পরিবার লোভী প্রকৃতির হওয়ায় এবং স্বামী হৃদয় গাজী গরীব হওয়ায় পার্শ্ববর্তী গ্রামের মোরছালিনের সাথে তামান্না তার মায়ের সহযোগিতায় পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। উক্ত পরকীয়ার এক পর্যায়ে মোবাইল কল রেকর্ডিং তার স্বামী হৃদয়ের হাতে পৌঁছালে।

ঘটনাটি জানা জানি হলে, গ্রাম্য সালিশের মাধ্যমে মেয়ে তামান্না ও তার পরিবার দোষী সাব্যস্ত হওয়ায় মেয়ে ও তার পরিবারকে এহেন কর্ম থেকে ফিরে আসার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি ও চাপ সৃষ্টি করলে  তামান্না ও তার মা হাজেরা বেগম ঘটনাটি অন্যদিকে ধাবিত করার জন্য কুচক্রী মহলে সহযোগিতায় হৃদয় ও তার পরিবারকে ফাঁসানোর জন্য নানা ফন্দি আঁকতে থাকে।

অবশেষে মা মেয়ের নাটকীয়তা সার্থক- রবিবার (১৬ মার্চ) দুপুর ১২ টার দিক হাজেরা বেগমের নির্দেশ মতে সুবিধাভোগী মন্টু গংদয় হৃদয় ও তার পিতা দুলালকে আপস মীমাংসার কথা বলে বাড়ী থেকে ডেকে এনে অনৈতিক প্রস্তাব দেয়, হৃদয় ও তার পরিবার এতে রাজি না হওয়ায় মিথ্যে  আভিযোগ দিয়ে হৃদয় ও তার পিতা দুলালকে থানায় হস্তান্তর করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দেয়, থানা পুলিশ সোমবার সকালে পিতা-পুত্রকে ধর্ষণ  মামলায় জেলহাজতে প্রেরণ করেন।

এই ঘটনার প্রতিবাদে সোমবার বেলা- ১১:০০ ঘটিকার সময়  হৃদয় গাজীর বাড়ির সামনের সড়কে কয়েক শত লোক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন,মানববন্ধনে হৃদয়ের  পরিবার ও এলাকাবাসী মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।


Categories: ইন্দুরকানী,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ