টিউবওয়েলের খালে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

 কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরটেপারকুটি উত্তর পাড়া (নামাপাড়া) এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ ২৩ মার্চ, রবিবার দুপুরে আউয়াল দোকানদারের বাড়ি সংলগ্ন কাচামাল ব্যবসায়ী বাবলু ডাক্তারের (কচাকাটা) ঔষধের দোকানের সামনে খেলতে গিয়ে রুবেলের মেয়ে এবং তার এক নিকটাত্মীয়ের ছেলে অসাবধানতাবশত টিউবওয়েলের খালের পানিতে পড়ে যায়।


অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পানিতে ডুবন্ত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়, তবে ততক্ষণে তারা নিথর হয়ে পড়েছিল।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোর আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন হৃদয়বিদারক ঘটনা আর না ঘটে।


Categories: কুড়িগ্রাম,রংপুর বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ