
পিরোজপুর প্রতিনিধি:- পবিত্র রমজান উপলক্ষে IFIC ব্যাংক পিএলসি আয়োজন করেছে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল। প্রতিবেশী উৎসব ২০২৫” এর অংশ হিসেবে এই আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, গ্রাহক, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সারাদেশে ১৪০০+ শাখা-উপশাখা নিয়ে, “আপনার প্রতিবেশী” হয়ে আইএফআইসি ব্যাংক ছড়িয়ে আছে “টেকনাফ থেকে তেঁতুলিয়া, জৈন্তাপুর থেকে পারুলিয়া”। সর্বাধুনিক প্রযুক্তি এবং যুগোপযোগী ব্যাংকিং সেবা নিয়ে গণমানুষের দোরগোড়ায় পৌছে গেছে এই বিস্তৃত নেটওয়ার্ক।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয় এবং রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। IFIC ব্যাংক প্রতি বছর রমজানে এ ধরনের আয়োজন করে থাকে, যা সমাজের সঙ্গে তাদের গভীর সংযোগ ও দায়িত্ববোধের পরিচায়ক।
এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন সহ এডিসি ও পৌর প্রশাসক মোঃ আসাদুজম্মান।আরো উপস্থিত ছিলেন কাস্টমার সার্ভিস ম্যানেজার মোঃ রাজিবুল ইসলাম, এবং পিরোজপুর সদর উপশাখার ইনচার্জ হাসান শাহারিয়ার বনি সহ অন্যান কর্মকর্তা। এ সময় কর্মকর্তারা জানান, IFIC ব্যাংক সবসময় সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকতে চায় এবং গ্রাহকদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য , দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাসব্যাপী এই কর্মসূচী পালন করতে আইএফআইসি ব্যাংক,সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
এই আয়োজন ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রমজানের পবিত্রতায় ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



