পিরোজপুর জেলা মহিলাদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান আশার সভাপতিত্ত্বে বৃহস্পতিবার( ২৭ মার্চ )পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল পিরোজপুর জেলা শাখার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও স্বু-স্বাস্থ্য কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান,জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।


এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন,বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন সহ ছাত্রদল,যুবদল,শ্রমিকদল,মহিলাদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “সকলকে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে একত্রিত হতে হবে এবং ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে।

এছাড়াও তিনি পিরোজপুর জেলা মহিলাদলের নেতৃবৃন্দদের আগামীদিনে যেকোনো দলীয় কর্মকাণ্ডে পিরোজপুর জেলা বিএনপির সাথে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ ও দলের নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সকল  নেতকর্মীদের মাঝে ইফতারি বিতরন করা হয়।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ