গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে জিয়ানগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

ইন্দুরকানী প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় বারবার ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক বেসামরিক নারী ও শিশুকে হত্যার প্রতিবাদে পিরোজপুরের জিয়ানগরে বাংলাদেশ জামায়াত ইসলামি জিয়ানগর শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

৭ এপ্রিল সোমবার বিকালে জিয়ানগর বাজার মুজাহিদিয়া মসজিদ কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।


ইন্দুরকানী সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা খাইরুল বাশারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা নির্বাচন বিষয়ক সেক্রেটারি জনাব হাবিবুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা জামায়াতের আমির জননেতা মাওলানা আলী হোসেন, পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, জিয়ানগর উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল জলিল, মাওলানা জোনায়েদ আল হাবিব এবং উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

মিছিলে আরও অংশগ্রহণ করেন জিয়ানগর দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের আহ্বায়ক যুবনেতা,  আতিকুল ইসলাম কাজি ও।তৌহিদি জনতা সহ কয়েক হাজার প্রতিবাদী জনতা।

ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত হয়ে ওঠে। বক্তারা ইসরায়েলের ধ্বংস কামনা করেন এবং সবাইকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।


Categories: ইন্দুরকানী,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ