মঠবাড়িয়ায় আইনজীবীকে হত্যা চেষ্টা : আসামী গ্রেপ্তারের দাবি

মঠবাড়িয়া প্রতিনিধিঃ  পিরোজপুরের মঠবাড়িয়ায় ঢাকা বারের আইনজীবী এ কে এম খালিদকে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার না হওয়ায় মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন ওই আইনজীবী।

মঠবাড়িয়া আইনজীবী সমিতি (চৌকিবার) ভবনে আয়োজিত সম্মেলনে ঢাকা জগন্নাথ বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আইনজীবী এ কে এম খালিদ বলেন, উপজেলার বেতমোর গ্রামের বাসিন্দা আমার পিতা এডঃ হাফিজ উদ্দিন বহু বছর আগে একটি ধর্ষণ মামলায় বাদিকে সহযোগিতা কারায়, প্রতিবেশি চাঁন মিয়া হাওলাদারের ছেলে নাসির মোক্তারের সাথে আমাদের বিরোধ সৃষ্টি হয়।


গত ২০-২২ বছরে একাধিক হামলার শিকারও হয়েছি। এসকল ঘটনার মামলা বিচারাধিন রয়েছে। ওই পূর্ব শত্রæতার জেরে গত ৩১ মার্চ ঈদের নামাজের সালাম ফেরানোর পরপরই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তুচ্ছ কথায় নাসির মোক্তার, তার শ্যালক রাজ্জাক রঞ্জু, চাচাতো ভাই রিপনের নেতৃত্বে ১২-১৫ জনের একটি সন্ত্রাসী দল আমাকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রাখে। এসময় স্থানীয়রা ৯৯৯ ফোন করলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এঘটনায় রাজ্জাক রঞ্জুকে প্রধান আসামী করে ১১ জন নামীয় ও অজ্ঞাত ৫ জন আসামীর বিরুদ্ধে গত ৩ এপ্রিল মঠবাড়িয়া থানায় একটি মামলা (নং- ০৪) দায়ের করি। কিন্তু পলিশ আজ পর্যন্ত কোন আসামী গ্রপ্তার করতে পারেনি। অভিযুক্ত নাসির মোক্তার বলেন, ওই দিন আমি উপস্থিত ছিলাম না। তবে শুনেছি নামাজ শেষে মুসুল্লিরা ঈমামের জন্য হাদিয়া কালেকশন করতে গেলে আইনজীবী খালিদ রোদ্র তাপের জন্য বাঁধা দেয়। এসময় মুসুল্লিদের সাথে তার হাতাহাতি হয়।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামী গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে আইনজীবী এ কে এম খালিদ এর ভাই তারেক মামুন ও স্থানীয় যুবদল নেতা আবু হানিফসহ তার অনেক স্বজনরা উপস্থিত ছিলেন।


Categories: পিরোজপুর,বরিশাল বিভাগ,মঠবাড়িয়া,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ