গাজায় গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে শিশু শিক্ষার্থীদের নিয়ে ছাত্র জনতার মানববন্ধন

‎পিরোজপুর প্রতিনিধিঃ ‎গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে শিশু শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করেছে পিরোজপুরের সাধারণ জনতা। বুধবার (৯ এপ্রিল) দুপুরে পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরাইলকে বিচারের মুখোমুখি করতে হবে। ইসরায়েলী পন্য বর্জন করতে হবে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।


জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি আহসান মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের পিরোজপুরের সভাপতি মাওলানা ইয়াহিয়া হাওলাদার, দারুল আরকান মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ পিরোজপুরের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ