পিরোজপুরে বঙ্গবন্ধু’র ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ফেরদৌস রহমান :  পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকালে শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান করেন, জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো ঃ হাবিবুর রহমান মালেক, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, সহ বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ের নেতৃবৃন্দ এবং আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ। মাল্যদান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের টাউন ক্লাব সড়কে এসে শেষ হয়। পরবর্তীতে জাতীয় শিশু দিবস উপলক্ষে টাউন ক্লাব মিলনায়তনে স্বাধীনতা মঞ্চে ৩ দিন ব্যাপী জাতীয় শিশু দিবস ও শিশু আনন্দ মেলার শুভ উদ্বোধন করা হয়।

এ সময় জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো ঃ হাবিবুর রহমান মালেক। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু। সভায় সূচনা বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী। পরে একই স্থানে পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর আয়োজনে এক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।


Categories: অন্যান্য,জাতীয়,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ