স্টারলিংকের ইন্টারনেট সিস্টেমের ত্রুটি শনাক্ত করলে মিলবে কোটি টাকার বেশি পুরস্কার

অনলাইন ডেস্কঃ কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট-সেবা দিয়ে থাকে ইলন মাস্কের স্টারলিংক। দ্রুতগতির এই ইন্টারনেট-সেবার পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে বাংলাদেশেও। বিশ্বের বিভিন্ন দেশে চালু থাকা স্টারলিংকের ইন্টারনেট সিস্টেমের ত্রুটি শনাক্তে নিরাপত্তা–গবেষকদের সহায়তা চেয়েছে স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্স। নতুন এক ‘বাগ বাউন্টি’ কর্মসূচির আওতায় স্টারলিংকের ইন্টারনেট সিস্টেমের ত্রুটি শনাক্ত করলে সর্বোচ্চ এক লাখ মার্কিন ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা (প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ধরে) পুরস্কার দেবে প্রতিষ্ঠানটি।


সম্প্রতি এক ব্লগ পোস্টে স্পেসএক্স জানিয়েছে, ‘আমরা নিরাপত্তা–গবেষকদের উৎসাহিত করছি, যেন তাঁরা স্টারলিংকের নিরাপত্তাব্যবস্থায় সম্ভাব্য ত্রুটি শনাক্ত করেন। তবে তা যেন কোনোভাবেই ব্যবহারকারীদের জন্য বিঘ্ন সৃষ্টি না করে, সেটিও নিশ্চিত করতে হবে। এ ধরনের ত্রুটি শনাক্ত হলে তা আমাদের নির্ধারিত বাগ বাউন্টি প্ল্যাটফর্মের মাধ্যমে জানানোর অনুরোধ করছি।’


Categories: তথ্য প্রযুক্তি,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ