
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর পৌর শাখার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ২৪ সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নাজমুল হাওলাদার মারুফ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হাসান জুয়েল। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সাজিদ হাসান মাহিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মঈন শেখ।
এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন আব্দুর রহিম আকন রেজা, মোঃ নাসির মল্লিক, বেল্লাল খান, মোঃ হানিফ খান, মোঃ মেহেদী সিকদার, মোঃ হাছিফ খান, মোঃ আলিম মিঞা
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাব্বি হাওলাদার, মোঃ মুন্না খান, আতিকুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, আব্দুল আজিম হাওলাদার, মোঃ সাইফুল ইসলাম খান, মোঃ রানা শেখ, মোঃ বাইজিদ হোসেন, মোঃ তরিকুল ইসলাম তারেক।
এছাড়া অর্থ সম্পাদক মোঃ মাসুদ সিকদার, প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন নিলয় আহমেদ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ মহাসিন ফকির এবং ক্রীড়া সম্পাদক জিহাদ গাজী।
কমিটি অনুমোদনের সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি। পিরোজপুরে ক্রীড়া, সংস্কৃতি ও মানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা যুব সমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে কাজ করব। খেলাধুলাকে সমাজ গঠনের অন্যতম হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে তরুণদের উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।



