
মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ৭নং ওয়ার্ডের নিউ মার্কেট ৮০ ভিটি আবাসিক এলাকার বেদখল হয়ে যাওয়া খালটির দখলমুক্ত উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও খালটির প্রবাহ নিশ্চিত করণে আজ শনিবার সকাল থেকে উপজেলা নির্বহী অফিসার দাড়িয়ে থেকে এ দখলমুক্ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় পৌরসভার অন্যন্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জানাগেছে, ১৯৪০-৪২ সনের এসএ নকশায় খালটি ১৩ থেকে ১৫ ফিট পর্যন্ত চওড়া রয়েছে। দীর্ঘদিন ধরে এ আবাসিক এলাকার খালের পারের জমির মালিকগণ আস্তে আস্তে করে খালটি দখল করে নিয়ে কেউ কেউ স্থায়ী ভবন নির্মাণ করেছেন। ফলে খালটি সরু ড্রেনে পরিনত হয়েছে। খালটিতে পানির প্রবাহ না থাকায় পৌর শহরের বেশ কিছু পুকুরের পানির উৎস হারিয়ে গেছে। পুকুরগুলি নর্দমায় পরিনত হয়ে ময়লার ভাগারে পরিনত হয়েছে। নিউমার্কেট আবাসিক এলাকার বাসিন্দা জামান আবীর বলেন, এক সময় এ খাল দিয়ে বিভিন্ন এলাকার মানুষ নৌকায় করে যাতায়াতসহ বিভিন্ন মালামাল পরিবহণ করতো। এলাকায় তিনটি বড় দিঘী ছিল যার পানি মানুষ গোসলসহ নিত্য প্রয়োজণীয় নানা কাজে ব্যবহার করতো। খাল থেকে জোয়ারের পানি না আসতে পারায় এখন দিঘী ও পুকুরগুলি নর্দমায় পরিনত হয়েছে। খালটি দখলমুক্ত করে পূণখনন করলে এলাকার মানুষের অনেক উপকার হবে।
আবাসিক এলাকার বাসিন্দা পল্টু মাতুব্বর জানান, এক সময় বুধবার মঠবাড়িয়া বাজারের দিন শত শত নৌকা এ বাজারে এখাল থেকে প্রবেশ করতো। রেজিট্্ির অফিসের কাজে মানুষ জমি রেজিট্রির কাজে এ খাল থেকে প্রবেশ করে রেজিট্রি অফিসের পেছনে খাল নোঙর করতো। খালটি মিরুখালী রোডে স্ট্্যান্ড হয়ে উপজেলা পরিষদ সংলগ্ন ছোট কাঠের পুল পর্যন্ত ছিল। এ খালটি দখলমুক্ত হলে এলাকার মানুষের অনেক উপকার হবে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম জানান, বেদখল হয়ে যাওয়া খাল দখলমুক্ত করে খালটি পূণখনন করে পূর্বের ন্যায় ফিরিয়ে আনা ও পরিবেশ সংক্ষরণের জন্য আমাদের উচ্ছেদ অভিযান শুরু।
এটি উচ্ছেদের ফলে খালটির জোয়ার ভাটা সাভাবিক হবে এবং পুকুরগুলি তার পানির উৎস্য অনেকাংশে ফিরে পাবে। ফলে ময়লা ও পলিথিণ পরিষ্কার করে পরিবেশ সংরক্ষণ অনেক সহজ হবে। তিনি আরও জানান দখলমুক্ত ও পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের এ অভিযান চলমান থাকবে।



