কাউখালীতে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় ৭ শিক্ষার্থীকে আটক

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে স্কুল ও কলেজের ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় থানা পুলিশ ৭ শিক্ষার্থীকে আটক করেছে। পরে মুচলেকার মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার ( ২১ এপ্রিল ) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে চালিয়ে তাদের আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী উপজেলা পরিষদ চত্বরের ভেতরে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছে। এমন তথ্য পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ৭ শিক্ষার্থীকে আটক করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, ক্লাস ফাঁকি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে আড্ডা দিচ্ছে এমন খবরে পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে মুচলেকা দিয়ে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Categories: কাউখালী,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ