রাজাপুরে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে উপজেলার নৈকাঠি এলাকায় সোমবার ১১ টারদিকে খুলনা বরিশাল আঞ্চলিক মহাসড়কে পল্লী বিদ্যুৎ এর ভুতুড়ে বিল ও নানা অনিয়মের বিরুদ্ধে ঘন্টা ব্যপি মানববন্ধন ও প্রতিবাদ সভা করে স্থানীয়রা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, রাকিব, দেলোয়ার হোসেনসহ স্থানীয় একাধিক ব্যবসায়ীও আমজনতা।


বক্তরা বলেন, আমাদের বিদ্যুৎ বিল একমাসের সাথে অন্য মাসের কোন মিল থাকে না ইচ্ছে মতো বিল তৈরি করে। তারপর নানা ধরনের চার্জ ডিমান্ড চার্জ মিটার ভাড়া আরও কতগুলো চার্জ যে গুলো আমারা বুঝিও না। আমরা টাকা দিয়ে মিটার ক্রয় করে সেই মিটার ভাড়া কেন দিব।আমরা এর সুষ্ঠু সমাধান চাই এই ভুতুড়ে বিল থেকে মুক্তি পেতে চাই


Categories: ঝালকাঠি,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ