
পিরোজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন , পিরোজপুর জেলা শাখার দুই দফা দাবিতে কর্ম বিরতি পালন অনুষ্ঠিত।
বাংলাদেশ বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন সচিবালয় করতঃ অধস্থন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীদের কে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম – ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম – ১২তম গ্রেড ভুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখা। সোমবার (৫ মে ২০২৫ ) ইং)সকালে পিরোজপুর জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গনের সামনে সকাল ০৯:৩০ হইতে সকাল ১১:৩০ টা পর্যন্ত দুই ঘণ্টা কর্ম বিরতি পালন করা হয়।
এ সময় দূর দূরান্ত থেকে আসা বিচার প্রত্যাশীরা দুর্ভোগের সম্মুখীন হয়। কর্ম বিরতি পালনকালে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মাসুদ খান, সভাপতি মোঃ ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: হাফিজুল ইসলাম, সহ-সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিঠু, ও মো: মাইনুল ইসলাম প্রমূখ । উক্ত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম।



