পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, নেতাকর্মীদের আনন্দ মিছিল

‎পিরোজপুর প্রতিনিধিঃ দীর্ঘ চার বছর পর পিরোজপুর জেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে   সংগঠনটির নেতাকর্মীদের সমর্থকরা।

মঙ্গলবার বিকেলে এ আনন্দ মিছিল করে তারা। মিছিলটি শহরের বড় মসজিদ মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিও অফিস চত্বরে এসে শেষ হয়। ‎কমিটিতে সভাপতি পদে পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার এবং সাধারণ সম্পাদক পদে পূর্বের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনকে মনোনীত করা হয়েছে।


এছাড়া সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা মল্লিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। ‎আনন্দ মিছিল শেষে নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, এই দল আমাদের যথেষ্ট দিয়েছে এই দলের কাছে আমাদের আর কিছু চাওয়া পাওয়া নাই। ছাত্রদলের কর্মীদের উদ্দেশ্য করে সালাউদ্দিন কুমার বলেন তোমরা সবাই আমাদের দলের নেতা আর আমরা কর্মী। এই পদ চলে গেলেও আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করবো না।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ