নাজিরপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাজিরপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লিমন হাওলাদার জিহাদ (২১) ও মোঃ রুবেল মিয়া (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাজিরপুরের শ্রীরামকাটি বন্দর বাজারের স্থানীয় জনতা।

সোমবার (১৬ জুন) রাতে উপজেলার শ্রীরামকাঠি ফেরিঘাট এলাকায় বহিরাগত দুই ব্যক্তিকে তাদের চলাফেরা সন্দেহজনক হলে শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার ব্যবসায়ীরা তাদেরকে ধরে ফেলেন এবং তাদের সাথে থাকা ৪৮০ পিস ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়। পরে নাজিরপুর থানা পুলিশকে খবর দিলে নাজিরপুর থানার এস আই মোঃ সরোয়ার হোসেনের নেতৃত্বে সেখানে উপস্থিত হয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে।


আটক মাদক ব্যবসায়ী লিমন হাওলাদার জিহাদ পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলার শিকারপুর গ্রামের ৪ নং ওয়ার্ডের মোঃ টিপু হাওলাদারের ছেলে এবং রুবেল মিয়া একই জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভুঁইয়া। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া এই প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার স্থানীয় জনতা প্রথমে সন্দেহজনক দুই ব্যক্তিকে ধরে ফেলে এবং তাদের কাছে মাদক আছে এরুপ সংবাদ দিলে, এস আই সরোয়ারের ও এস আই রহমতের নেতৃত্বে অভিযান টিম সেখানে উপস্থিত হয়ে আটক দু ব্যক্তির নিকট থেকে ৪৮০ পিস মাদক ইয়াবা উদ্ধার করা হয়।আসামীদের গ্রেফতার করে নাজিরপুর থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


Categories: নাজিরপুর,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ