মঠবাড়িয়ায় জেলেদের মাঝে গাভী,মাছেরপোনা ও মাছচাষের সরঞ্জাম বিতরন

মঠবারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলেদের বিকল্প কর্পমসংস্থানের লক্ষ্যে জেলের মাঝে গাভী, ছাগল, মাছেরপোনা, মাছের খাবারসহ মাছচাষের সরঞ্জামাদি বিতরন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশি প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে সোমবার (২৩শে জুন )উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল কাইয়ূম এ বিতরন কর্মসূচির উদ্বোধন করেন।

বিতরন কর্মূচিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দ্বীনেশ চন্দ্র মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাফফর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুননেছা সুমি, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুজ্জামান আবির প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাফফর হোসেন জানান, মৎস্যজীবীদের জীবিকায় বিকল্প সহায়তা প্রদান এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭০ জন জেলেদের মধ্যে গাভী, মাছের পোনা, মাছ চাষের সরঞ্জাম ও মাছের খাবার বিতরণ করা হয়।



Categories: পিরোজপুর,বরিশাল বিভাগ,মঠবাড়িয়া,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ