পিরোজপুরে দরিদ্রদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ওষুধ বিতরণ।

পিরোজপুরে পৃথক  দুটি আবাসনে সাবেক ছাত্রনেতা ও বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা আলিফ আহমেদ রাজীব এর ব্যক্তি সহায়তায় বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে পৌর শহরের মাছিমপুর গ্রামে খামকাটা ও পদ্মকানন নামক দুটি আবাসনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন।

স্বেচ্ছাসেবকদল নেতা আলিফ আহমেদ রাজীব বলেন, আবাসনের হত দরিদ্র লোকজন আর্থিক সংকটের কারণে ইচ্ছে থাকা সত্বেও ওষুধ কিনে খেতে পারে না। তাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ওষুধ বিতরণ করেছি। আগামীতেও আমার এমন কার্যক্রম অব্যাহত থাকবে।



Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ