
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির অফিস উদ্ভোধন করা হয়েছে। আজ শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফিতা কেটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ অফিসের উদ্ভোধন করা হয়। দলীয় এ অফিসটির উদ্ভোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক জসিম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহীদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, কাউখালি উপজেলা বিএনপির আহবায়ক আহসান কবির, সদস্য সচিব দিন মোহাম্মদ, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল আলম সিকদার স্বজল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাদিম শেখ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন জমাদ্দার সহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এ ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে আমরা জুলুম, অত্যাচার, মামলা হামলা ও নির্যাতনের স্টিমরোলার থেকে মুক্তি পেয়েছি। এই আন্দোলনে নিহত সকল ভাইদের ঋণ আমরা কখনই শোধ করতে পারবো না। সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমরা যেন সুশৃঙ্খলভাবে দেশকে এগিয়ে নিতে পারি। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালি করতে সকলে এক্যবদ্ধ হতে পারি।




