অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদের মায়ের ইন্তেকাল

ভান্ডারিয়া, প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুল হুদা গ্রামের মরহুম মাওলানা মোমতাজের স্ত্রী ও দারুল হুদা আল গাজ্জালী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদের মমতাময়ী মাতা মোসা: সুফিয়া বেগম (৭৫) আজ ২৯ জানুয়ারি, বুধবার দুপুর ১টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন—(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ আসর নামাজের পর জানাজা শেষে দারুল হুদা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


তার মৃত্যুতে দারুল হুদা আল গাজ্জালী কামিল মাদ্রাসার কর্তৃপক্ষ এবং জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।


Categories: পিরোজপুর,বরিশাল বিভাগ,ভান্ডারিয়া,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ