
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস -২০২৫। এ উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পিরোজপুর জেলা প্রশাসন ও পিরোজপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে র্যালী , আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, করিমুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হালিম হাওলাদার, টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মৃধা, বাংলাদেশ পুস্তক সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুর রাজ্জাক শেখ, জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর বাজুকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ জামান। গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত রচনা, বই পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৪০ জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।



