বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল

পিরোজপুর প্রতিনিধি: বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর পৌর শাখার ৫ নং ইউনিট। বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা কার্যালয় উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পিরোজপুর পৌর ইউনিটের ৫ নং ওয়ার্ড শাখার আমির মোঃ মোদাচ্ছের হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মোঃ জহিরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পিরোজপুর জেলা শাখার সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর আমির মোঃ ইসহাক আলী খান সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও ৫ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ব্যবসায়ী এবং সুধী সমাজ।


প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ জহিরুল হক খান বলেন পবিত্র রমজান মাসে আমাদের মধ্যে যে পরিবর্তন আসে নামাজ কায়েম, রোজা রাখা, যাকাত দেওয়া, এগুলো যেন আমরা অব্যাহত রাখতে পারি। যাদের উপর যাকাত ফরজ হয়েছে আপনারা যাকাত দেবেন সম্ভব হলে জামায়াতে ইসলামীর যাকাত ফান্ডে প্রদান করতে পারেন।


Categories: পিরোজপুর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ