
মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় মঙ্গলবার(১৩ মার্চ ) বিকালে উপজেলার ৭ নং বেতমোর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার, দোয়া ও আলোচনা সভায় সাবেক সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় যুবদল নেতা জনাব এ আর মামুন খান ও উপজেলা বিএনপির সাধারক সম্পাদক আবু বককর সিদ্দিক বাদল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় এর আর মামুন খান তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, শেখ মুজিব ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তান পালিয়ে গিয়েছিলেন, তার মত শেখ হাসিনা ও পালালেন ভারতে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই দ্বিতীয় স্বাধীনতা রক্ষা করতে হবে,দেশে অনেক ষড়যন্ত্র চলছে,অনেক আওয়ামী লীগ দেশে ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে , ছাত্র জনতার উপর গুলি চালিয়ে আওমী লীগ সরকার বিদায় নিয়েছে , এই গন হত্যাকারীর বিচার করতে হবে, এই বিজয়ের আনন্দ ধরে রাখতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা নেতাকর্মীদের মেনে চলতে হবে, এই স্বৈরাচারী শেখ হাসিনা লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করেছে,আমরা ওই অর্থ পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, সবাই অবগত আছেন যে আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ। রোগমুক্তি কামনায় সার্বিক দিকনির্দেশনায় আমার ব্যক্তিগত তহবিল থেকে এই আয়োজন।



