ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:- ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে শুক্রবার (২১শে মার্চ’) সকাল ১০টায় জেলা সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরিফুল ইসলাম আদিফ এর সঞ্চানালয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান তিনি বলেন, ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চলছে। নির্বিচারে নির্মমভাবে অসহায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু বিশ্ব বিবেক এখনো মুসলমানদের আত্মচিৎকার শুনতে পাচ্ছে না। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।


ফিলিস্তিনে ইজরায়েলের কোনও অধিকার নাই জানিয়ে প্রধান অতিথি বলেন, দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান নয় বরং বাংলাদেশ ফিলিস্তিনের ভূখণ্ডকে স্বাধীন ফিলিস্তিনের দাবি জানায়। বিশ্ব মুসলমানরা ঠিক যেমনিভাবে আয়া সোফিয়াতে আজান দিয়েছে, একইভাবে আল আকসা মুক্ত করে সেখানে আজান দিবে, বাবরি মসজিদে আবার আজান হবে। আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে।

এ সময় তিনি পাসপোর্টে একসেপ্ট ইজরাইল লেখাটি পুণরায় বহাল রাখার জোর দাবি জানান। ভারতীয় ও ইহুদী পণ্য বয়কট করতে সকলের প্রতি আহ্বান জানান।

আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আন নোমান সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মহিবুল্লাহ হাওলাদার, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আতিকুল ইসলাম, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ আন নোমান,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আরিফুল ইসলাম সরদার, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ নাঈমুল ইসলাম, বিশ্ববিদ্যায় সম্পাদক মুহাম্মাদ আরিফ বিল্লাহ, কওমি মাদরাসা সম্পাদক মুহাম্মাদ সিফাতুল্লাহ, স্কুল কলেজ সম্পাদক মুহাম্মাদ ইয়াসিন শেখ,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক ভাণ্ডারিয়া থানা শাখার সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক শাকিল সহ আরো থানা, ক্যাম্পাস নেতৃবৃন্দ ।

 


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ