
পিরোজপুর প্রতিনিধি:- ফিলিস্তিনের উপর বর্বোরচিত হামলার ও গনহত্যার প্রতিবাদে পিরোজপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
যুদ্ধ বিরতি বন্ধ করে ফিলিস্তিনে মুসলমানদের উপরে ইসরায়েল এর বর্বরচিত হামলা গণহত্যার প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ। আজ শুক্রবার (২১ মার্চ)জুমার নামাজ শেষে কেন্দ্রিয় মসজিদ থেকে জেলা জামায়েত ইসলামী ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কেন্দ্রিয় মসজিদ মোড়ে এক প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা জামায়েত ইসলামী এর আমীর মাওলানা তাফাজ্জল হোসেন, জেলা জামায়েত এর সেক্রেটারী মো: জহিরুল হক।
এসময় বক্তরারা বলেন যুদ্ধ বিরতি বন্ধ থাকার পরেত পবিত্র রমজানের মধ্যে ফিলিস্তিনের ঘুমন্ত মুসলমানদের উপরে বর্বরচিত তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে যুদ্ধ বিরতি ভঙ্গের দায়ে ইসরায়েলকে জবাবদিহিতার মধ্যে আনার জন্য মসুলম বিশ্ব নেতাদের প্রতি আহবান জানানো হয়। সারা মুসলিম বিশ্ব থেকে ইসরায়েল এর পন্য বয়কট করার আহবান করা হয়। জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে গাজায় বর্বরচিত হামলা ও গণহত্যা বন্ধের দাবী জানানো হয়।



