
পিরোজপুর প্রতিনিধি:- ২৩ ও ২৪ মার্চ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার- রিক এর ISIGOP প্রকল্পের আওতায় সোমবার (২৪ মার্চ) পিরোজপুরে উদ্দীপন ট্রেনিং সেন্টারে দুইদিন ব্যাপী ‘দুর্যোগে ঝুকি হ্রাস, জলবায়ু পরিবর্তন ও জেন্ডার সমতা’ বিষয়ক প্রশিক্ষনের শেষ দিন।
পিরোজপুরের প্রকল্প সমন্বয়কারি মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এজিএম মোঃ নাসির উদ্দিন, বিশেষ অতিথি প্রবীন কল্যান কর্মসুচির আঞ্চলিক সমন্বয়কারি মোঃ ফারুক রহমান ও ফেসিলিটেটর সদানন্দ পাল। শুভজিত মন্ডলের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন নিনা খানম, হাবিবুর রহমান, জেসমিন আরা প্রমুখ।
ট্রেনিং এ সাতটি ইউনিয়নের ২০ নবীন প্রবীন নারী পুরুষ অংশগ্রহন করেন। ট্রেনিং এ দুর্যোগে ঝুকি হ্রাসে বিশেষ করে প্রবীনদের অন্তর্ভুক্তি ও ISHC ক্লাবের মাধ্যমে কিভাবে আরো বেশি সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা হয়।



