
মঠবারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি এবং বিষমুক্ত আধুনিক কৃষির বিষয়ে কৃষকদের দক্ষতা ও গুনহত মান বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
আজ বুধবার উপজেলা কৃষি অফিসের হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টানার)” প্রকল্পের আওতায় মঠবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মসূচি বাস্তবায়ন করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম। উপসহকারি কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম হালদার এর সঞ্চলনায় উপজেলা কৃষি অফিসার মোসা. কামরুন নেছা সুমির সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার, সহকারি কমিনার (ভ‚মি) রাইসুল ইসলাম, ওসি তদন্ত আবদুল হালিম তালুকদার, উপজেলা প্রোকৌশলী মো. জিয়ারুল ইসলাম, গণস্বাস্থ্য সহাকারি প্রকৌশলী আবদুর ছাত্তার খান লিটন, উপজেলা জামায়েত সাধারণ সম্পাদক মাওলানা মো. আবুল কালাম, প্রেসক্লাব সভাপতি রফিক্জ্জুামান আবির (ভারপ্রাপ্ত), সাধারণ সম্পাদক মনির আকন (ভারপ্রাপ্ত), সাংবাদিক ইসমাইল হোসেন, সাকিল আহম্মেদ, কৃষক ফুল মিয়া প্রমুখ। এদিনব্যাপী কর্মসূচিতে প্রজেক্টরের মাধ্যমে পিএফএফ এর সদস্য ও নন পিএসএস এর সদস্যদের মধ্যে কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার উত্তম কৃষি চর্চা, কৃষক প্রশিক্ষণ, আধুনিক সেচ প্রযুক্তি সম্প্রসারণ, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা এবং ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম উপস্থাপন করেন অতিরিক্ত কৃষি অফিসার মো. মাহফুজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, কংগ্রেসে কৃষক প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা, উপজেলার কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।



