নাজিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী বার্ষিকী পালিত

নাজিরপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ সোমবার( ২ জুন)সকাল ১১ ঘটিকায় একটি শোক র‌্যালি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাজিরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ তাওহীদুল ইসলাম ফরাজীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বি এন পির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এন পির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও নাজিরপুর উপজেলা বি এন পির সদস্য সচিব আবু হাসান খান।

আরে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক মোঃ ইয়াহিয়া খান,আসাদুজ্জামান হাজরা টিপু, মোঃ সফিকুল ইসালাম শাফিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও শাখারিকাঠী ইউনিয়ন বি এন পির আহবায়ক এস,এম রেজাউল কবীর, নাজিরপুর উপজেলা ছাএদলের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ লিলন, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান রিপন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ও শ্রীরামকাঠী ইউনিয়ন বি এন পির সদস্য সচিব অনুপ কুমার সিকদার, সহ সাধারণ সম্পাদক এস,এম সিপার, ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান ফরাজী, উপজেলা ছাএদলের সাবেক আহবায়ক যুবনেতা এস,এম মাজেদুল কবীর রাসেল,ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি মোঃ মিজানুর রহমান শরীফ, ছাএদলের আহবায়ক এইচ,এম শামীম হাসান,সদস্য সচিব তারেক আবদুল্লাহ বাপ্পি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মেহেদী হাসান,শ্রমিক দলের সভাপতি হিরুয়ার রহমান, কালারদোয়ানিয়া ইউনিয়ন বি এন পির আহবায়ক মোঃ আরিফুল ইসলাম উজ্জল, দৈউলবাড়ী ইউনিয়ন বি এন পির সদস্য সচিব মাস্টার সরোয়ার হোসেন, মালিখালী ইউনিয়ন বি এন পির আহবায়ক মাস্টার হাবিবুর রহমান, শ্রীরামকাঠী ইউনিয়ন বি এন পির আহবায়ক মোঃ নাছির আহমেদ মল্লিক, প্রমুখ।

এ সময় বক্তারা তাদের বক্তব্য বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর সাহসী নেতৃত্ব ছিল অনন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিকনির্দেশনা দেয়। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়। তাঁরা আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।


Categories: নাজিরপুর,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ