‎পিরোজপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি কুমার সম্পাদক শাহীন

পিরোজপুর প্রতিনিধিঃ ‎দীর্ঘ চার বছর পর পিরোজপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ সদস্যবিশিষ্ট এ আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। ‎

কমিটিতে সভাপতি ঘোষণা করা হয়েছে পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারকে এবং সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে পূর্বের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনকে। এছাড়া সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা মল্লিককে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। ‎


কমিটির বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রায়হান রাজু, সহ-সভাপতি মাহদি হাসান, লুৎফুর রহমান লিটন, এস এম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অভি, দপ্তর সম্পাদক খালিদ হাসান, প্রচার সম্পাদক ইফতেকার আহমেদ রনি। ‎

‎সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ