
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে ডাঃ জুবাইদা রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে নানা মানবিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ জুন)দুপুর ১টায় পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ডা. জুবাইদা রহমান পরিষদ, পিরোজপুর জেলা শাখা-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ ও অল্প আর মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর পিরোজপুর জেলার আহ্বায়ক ডা. সিকদার মাহমুদ হোসেন,কাউখালী পিরোজপুর ইউএইচ এন্ড এফপিও ডা. ইশতিয়াক আহমেদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পিরোজপুর জেলার সদস্য সচিব ডা. মাহবুবা ফেরদৌসি মিথুন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , ডা. জুবাইদা রহমান পরিষদ, পিরোজপুর জেলা আহ্বায়ক এবং পিরোজপুর জেলা ছাত্রদল সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক, শাম্মি আক্তার রশী।
অনুষ্ঠানে বক্তারা ডা. জুবাইদা রহমানের মানবিক অবদান ও কর্মনিষ্ঠার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।



