পিরোজপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যাক্তির মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর শহরের ম্যালেরিয়া পোল এলাকায় মো: রসূল শেখ (৫৪) নামের এক ব্যাক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

নিহতের মামাত ভাই দুলাল শেখ জানান, রোববার সকাল ১০ টার দিকে শহরের ম্যালেরিয়য়া পোল এলাকার একটি বাড়ির গাছে নারিকেল পাড়তে উঠেন রসুল। গাছের পাশে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সে গাছ থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


মৃত রসুল পাশ্ববর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কামলা গ্রামের আব্দুল খালেক শেখ এর পুত্র। তিনি একজন ডাব ব্যবসায়ী।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, গাছ থেকে পড়ে মারা যাওয়ার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ