
পিরোজপুর প্রতিনিধি: মানবতা বিরোধী ও গণহত্যাকারী সংগঠন আওয়ামীলীগ কর্তৃক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে শহরের বড় মসজিদ মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি শহরের বড় মসজিদ মোড় থেকে শুরু হয়ে কৃষ্ণ চুড়া মোড় এলাকা সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বড় মসজিদ মোড়ে পৌর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনা অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জহিরুল হক, মাওলানা সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামীলীগের মন্ত্রী এমপি সহ হাজার হাজার নেতা কর্মী পালিয়ে গেছে। তারা এখন ষড়যন্ত্র মূলক ভিডিও ওডিও ছেড়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বক্তরা আরো বলেন, মিথ্যা অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। তা না হলে দেশে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামায়াতের নেতা-কর্মীরা মাঠে থাকবে।



