পিরোজপুরের কাউখালীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলায় ৪ নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের, উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণী পড়ুয়া ছাত্রী শাবনাজ আক্তার (১৫) চিড়াপাড়া নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে, ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সোমবার (১৮ নভেম্বর) ২০২৪ রাতের যেকোনো সময় উক্ত ঘটনাটি ঘটে বলে পারিবারিক সূত্রে জানা যায় , ৪নং চিড়াপাড়া ইউনিয়নের ভূমিহীন পশ্চিম পাড়ায় বসবাসরত মোঃ আবু শাহিন ও তাসলিমা বেগম এর ছোট মেয়ে ভিকটিম শাবনাজ আক্তার। সে উক্ত ইউনিয়নের উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণী পড়ুয়া ছাত্রী ও এসএসসি ২০২৪ পরীক্ষার্থী। উক্ত স্কুল থেকে ৩২ জন নির্বাচনী (টেস্ট) পরীক্ষা দেয়। তার মধ্য থেকে ২০জন সকল বিষয় পাস করে। বাকী ১২ জন ফেল করলে স্কুলের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের পরবর্তীতে পাস করলে তোমরা এসএসসি পরীক্ষা দিবে বলে জানান। গতকাল রবিবার ভিকটিম এর টেস্ট রেজাল্ট খারাপ হলে সে বাড়ী আসে এবং রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরে। রাতে মেয়ের বাবা মেয়ের গলার কাশি শুনতে পায় ।পরবর্তীতে তার পিতা ঘুমিয়ে পড়েন। সকালের দিকে মেয়ের মা দেখতে পেয়ে ডাক চিৎকারে সকলে আসলে ভিকটিম এর দড়ি কেটে নিচে নামায়। স্থানীয় লোকজন থানা পুলিশকে অবগত করেন। এ বিষয়ে কাউখালী থানা পুলিশ ইনচার্জ মোঃ সোলায়মানকে জানতে চাইলে তিনি দৈনিক সকালের বার্তা কে বলেন,স্কুল ছাত্রীর নিহতের খবর পেয়ে আমরা উক্ত বাড়িতে পুলিশ পাঠিয়েছি, ভিকটিম সে টেস্টে ফেল করার কারনে আত্মহত্যা করতে পারে বলে পরিবারের ধারণা। তার শরীরে জখমের কোন চিহ্ন পাওয়া যায় নি। কোন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Categories: কাউখালী,পিরোজপুর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ