ফুলবাড়ী‌তে কলেজ শিক্ষার্থী  হত্যার প্রতিবা‌দে মানববন্ধন

জাকা‌রিয়া শেখ, কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজের এক শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা।

২৪ নভেম্বর র‌বিবার দুপুরে কলেজ গেটের সাম‌নে বিএ  তৃতীয় বর্ষের পরীক্ষার্থী ও উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ নগরাজপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে হামিদুল ইসলামের হত্যাকারীদের বিচা‌রের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে  উপজেলা নির্বাহী অফিসার ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আজাদ হোসেন, প্রভাষক আরাবুর রহমান ও জাকারিয়া মিঞা, বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী সুজন মিয়া প্রমুখ।


উল্লেখ্য, কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলার নগরাজপুর গ্রা‌মে  ৪ ন‌ভেম্বর গভীর রাতে জানালার গ্রীল কেটে বাড়ীতে ঢুকে সকলের হাত-বেঁধে দুর্ধর্ষ ডাকা‌তি সংগ‌ঠিত হয়। ডাকা‌তি কা‌লে ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় বাড়ী ওয়ালার ছেলে হা‌মিদুল ইসলাম আলে কে মারধোর ও শ্বাসরোধে হত্যা পর টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় সসস্ত্র ডাকাত দল। হত্যাকান্ডের ২০ দিন পেরিয়ে গেলেও এখনও এর রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।


Categories: কুড়িগ্রাম,রংপুর বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ