
ভাণ্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার জনগণের সেবায় বিএনপি পরিবারের ব্যানারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
২৯ নভেম্বর শুক্রবার সকালে এ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল কবির লাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র মনির হোসেন আকন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই হাওলাদার , উপজেলা শ্রমিক দলের সভাপতি ইমান আলী ফরাজী সহ অন্যান্যরা।
এ মেডিকেল ক্যাম্পে দেশের প্রখ্যাত আর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার রফিকুল কবির লাবু র নেতৃত্বে চর্ম ও যৌন, গাইনি, কার্ডিওলজিস্ট,মেডিসিন সহ ৮ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম অবহেলিত জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন



