
পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরন করেছে জেলা পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) পিরোজপুর সদর উপজেলার বাজুকাটি নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসার আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে এ কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরন করা হয়। শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরান শরিফ ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
কুরআন শরীফ ও শীতবস্ত্র পাওয়া শিক্ষার্থী মো. আব্দুল্লাহ বলে, আমরা কুরআন শরীফ ও শীতবস্ত্র পেয়ে অনেক খুশি।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, জেলা পুলিশ পিরোজপুর যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় নানান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই প্রক্রিয়া চলমান থাকবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।



