কুড়িগ্রামে বিজিবি’র শীতবস্ত্র পেল ৩৫০ জন অসহায় ও প্রতিবন্ধী মানুষ

জাকারিয়া শেখ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি, বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ৩৫০ জন শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেয়।


কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী পরিচালক মো. ইউনুস আলীসহ অন্যান্য বিজিবি সদস্যরা।

কম্বল পেয়ে আনন্দিত একজন বলেন, “বিজিবি কম্বল দিলো, আমরা পেয়ে খুব খুশি হইছি। বিজিবির জন্য আমরা দোয়া করবো। গতবারও আমরা বিজিবির কম্বল পাইছি।”

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, “ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে বিজিবি সবসময় থাকবে।”


Categories: কুড়িগ্রাম,রংপুর বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ