ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ রিয়াজ উদ্দিন রানা

বিশেষ প্রতিনিধিঃ ইংরেজি নববর্ষ উপলক্ষে পিরোজপুরসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বৃত্ত নিউজকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিজ্ঞপ্তিতে শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে পিরোজপুরসহ সারা দেশবাসীকে তারেক রহমানের এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। আগামী বছর যেন দেশবাসী সহ পিরোজপুরের শান্তি প্রিয় জনগণ সুখ ও সমৃদ্ধির সাথে শান্তিপূর্ণভাবে সকল প্রকার নৈরাজ্যহীন, সকল প্রকার বিশৃঙ্খলা ও হানাহানি মুক্ত পরিবেশে সকলে একত্রে বসবাস করতে পারি সেই কামনা করি।


তিনি আরও বলেন, স্বৈরাচারী হাসিনা বিগত ১৫ বছরের সকল আন্দোলনকে প্রতিহত করে ক্ষমতার মসনদে ছিল। ২০২৪ এর জুলাই-আগষ্টে ছাত্র ও জনতার ২৩ দিনের দেশ কাঁপানো আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হলো। ২০২৪ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাবো। নতুন বছরে আমরা এ দেশকে একটি মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও সন্ত্রাস মুক্ত আধুনিক দেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।  নতুন বছরে একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণই হবে আমাদের মূল লক্ষ্য।

তিনি দেশের সকল রাজনীতিবিদদের অনুরোধ জানিয়ে বলেন, আসুন দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করি – আগামীর বাংলাদেশ বিনির্মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করি ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।


Categories: পিরোজপুর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ