বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশনের কমিটি গঠন।

 

পিরোজপুর প্রতিনিধিঃ  বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যকারী সংসদের নির্বাহী সদস্য ও পিরোজপুর জেলার বিএনপির সভাপতি প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল এর স্মৃতি রক্ষার্থে ‘বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশন’ গঠিত হয়েছে।


রবিবার (১২ জানুয়ারি) বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে রায়েরকাটি বীর মুক্তিযোদ্ধা নিবাসে এক সভায় ‘ বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশন ‘ প্রতিষ্ঠা এবং একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রয়াত গাজী নুরুজ্জামান বাবুলের সহধর্মিনী আখতারা আরজু নিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ‘বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ফাউন্ডেশন ‘প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বলা হয় এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবিক সংগঠন।

সভায় ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কার্য নির্বাহী কমিটির চেয়ারম্যান হচ্ছেন আখতারা আরজু নিরু। ভাইস চেয়ারম্যান গাজি আসাদুজ্জামান মাসুম, গাজী অহিদুজ্জামান লাভলু এবং গাজী তানজিয়া আক্তার। নির্বাহী পরিচালক হলেন গাজী কামরুজ্জামান শুভ্র। কার্যকরী সদস্যরা হলেন মুনতাসির মামুন সাজু, এ. এইচ. এম সাখাওয়াত উল্লাহ টিপু, নাসিমা আক্তার, তামান্না জামান, ডা. মেহেবুবা ফেরদৌসী মিথুন, ডা. পারনা কবীর, গোলাম মাওলা, এনামুল হক, এম. এ জলিল, কে.এম মনিরুল আলম সেলিম, মোঃ শাহজাহান শেখ, আল ইমরান মনু। উপদেষ্টা হিসেবে রয়েছেন- এলিজা জামান, এ কে এম ওবায়দুল কবীর বাদল এবং নাজনীন আক্তার মনি।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ