কেন অভিনয় ছাড়লেন এই ইরানি অভিনেত্রী

ইরানি অভিনেত্রী ও মডেল মান্দানা করিমি পরিচিতি পান হিন্দি সিনেমায় অভিনয় করে। ‘কেয়া কুল হ্যায় হাম ৩’, ‘থর’ ছবিতে দেখা যায় তাঁকে। এর আগে ‘বিগ বস ৯’-এ অংশ নিয়ে ছিলেন আলোচনায়। তবে এবার অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় মান্দানা।

হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলেছেন মান্দানা। তিনি জানান, অভিনয়ের পাট চুকিয়ে ইন্টেরিয়র ডিজাইনিং ও শিক্ষকতায় মন দিতে চান।


ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন মান্দানা। এখন তিনি ইন্টেরিয়র ডিজাইনিংকেই পেশা হিসেবে বেছে নিতে চান।


Categories: বিনোদন,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ