
পিরোজপুর প্রতিনিধিঃ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” স্লোগানে পিরোজপুরে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে ৭ শত সাইকেল নিয়ে র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা স্ট্রেডিয়াম থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি সাইকেল র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিয়াকাঠি চৌারাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় পায়রা উড়িয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সাইকেল র্যালীর উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, তারুন্যোর ভাবনায় আগামীর বাংলাদেশ সম্পর্কে বলতে চাই তারুন্যের শক্তিতে বলিয়ান হয়ে এদেশে আসবে টেকসই মুক্তি, অর্জিত হবে সাম্য এবং মানবিক মর্যাদার চিরস্থায়ী বন্দোবস্ত। তাই সময় এসেছে তারুন্যের ভাবনায় বাংলাদেশ বির্নিমানে তরুন সমাজকের উদ্যেমী করতে মাঠে নিয়ে আসতে আজকের এ আয়োজন।
র্যলিতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলাউদ্দিন ভূঞা জনী, স্থানীয় সরকারের উপ পরিচালক ও পৌর প্রশাসক মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মুকিত হাসান খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা জামাতে ইসলামীর সেক্রেটারী জহিরুল হক, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। এসময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।



