
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে ‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন ‘এবং ‘ক্লিন এনার্জি -টেকসই ভবিষ্যৎ’এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি)সকাল ১০টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং টিআইবি’র যৌথ আয়োজনে স্থানীয় টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটি( সনাক), পিরোজপুর,এর সভাপতি এম এ রব্বানী ফিরোজ, সনাক সদস্য এডভোকেট শহিদুল্লাহ খান, অধ্যাপক শাহ আলম, টিআইবি’র এরিয়া ম্যানেজার এম জহিরুল কায়ুম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে ক্লিন এনার্জি (পরিচ্ছন্ন জ্বালানি) অপরিহার্য,সময়োপযোগী ও নির্ভরযোগ্য জ্বালানি হিসেবে বৈশ্বিকভাবে বিবেচিত। আমাদেরকে জীবাশ্ম জ্বালানির নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়াতে সচেতনতা সৃষ্টি করতে হবে। মানববন্ধনের পরে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



