তারেক রহমানের পক্ষে পিরোজপুর বিএনপি’র শীতবস্ত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেছে পিরোজপুর জেলা বিএনপি।

রবিবার (২ রা ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পিরোজপুরের ইন্দুরকানি (জিয়ানগর) উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।


এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন বিএনপি জনগণের দল তাই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে শহীদ জিয়ার গড়া এ দলটি।মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের দুঃখ-কষ্টের সময় বিএনপি সামর্থমতো কাজ করে যাচ্ছে। অতীতে বিএনপি তাই করেছে, এখনো করছে আর ভবিষ্যতেও করবে। এসময় উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন সহ জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।


Categories: ইন্দুরকানী,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ