
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠিতে রাষ্টকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ। মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি ) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত কেন্দ্রীয় বিএনপির সদস্য পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, নেছারাবাদ উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহিদুজ্জামান অহিদ, স্বরূপকাঠি পৌর বিএনপি ফরিদ আহমেদ, স্বরূপকাঠি পৌর সিনিয়র যুগ্ম আহবায়ক আনিজ কাজি, পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান সাওন, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম তহিদ সহ নেছারাবাদ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



