শ্রীরামকাঠী ইউনিয়ন যুগল কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষের ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠানের শুভ উদ্বোধন

নাজিরপুর প্রতিনিধি: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্যের উৎসব ২০২৫ উৎযাপন উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামকাঠী ইউনিয়ন যুগল কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিন ব্যাপী শততম বর্ষের ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষনা করেণ নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, নাজিরপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক ও দৈনিক আমার পিরোজপুর এর ব্যাবস্হাপনা সম্পাদক এস,এম সিপার, শ্রীরামকাঠি ইউনিয়ন বিএনপির আহবায়ক নাসির মল্লিক,নাজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক,দৈনিক আমার আমার পিরোজপুর এর সম্পাদক ও শ্রীরামকাঠী ইউনিয়ন বি এন পির সদস্য সচিব অনুপ কুমার সিকদার, নাজিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, শংকর তরুয়া, শ্রীরাম কাঠি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ফারুক হোসেন হাওলাদার,মনির খান,ইউনিয়ন বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলতাফ হোসেন মল্লিক, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল।



Categories: নাজিরপুর,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ