
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ইন্ড্রাষ্ট্রিয়ালিষ্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডাব্লিউএফ) জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আইবিডাব্লিউএফ এর জেলা সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়ানগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইবিডাব্লিউএফ এর পিরোজপুর জেলার প্রধান উপদেষ্টা ও পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, উপদেষ্টা জহিরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।



